এই কোর্সে মেন্টর হিসেবে আছি আমি Ivrahim Khalil, গত ১১ বছর ধরে ডিজিটাল মার্কেটিং ও মেটা প্ল্যাটফর্মে কাজ করছি। একজন মেটা সার্টিফাইড ফেসবুক ও ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে এক্সপার্ট হিসেবে, আমার অভিজ্ঞতা এবং দক্ষতা প্রমাণিত হয়েছে ১০০+ আন্তর্জাতিক ক্লায়েন্টের মার্কেটিং গোল অর্জনে সহযোগিতা করার মাধ্যমে।
আমার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা আমাকে শুধু একজন সফল ফ্রিল্যান্সারই করেনি, বরং Upwork এর টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে স্বীকৃতি এনে দিয়েছে। এই প্ল্যাটফর্মে আমি ১০০% জব সাকসেস রেট ধরে রেখে 130k ডলারের বেশি আয় করতে পেরেছি। কিন্তু এই সাফল্য কেবল আমার গল্প নয়। সঠিক জ্ঞান, কৌশল এবং পরিশ্রম দিয়ে যে কেউ ফ্রিল্যান্সিং দুনিয়ায় একটি আলাদা জায়গা তৈরি করতে পারে।











